Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

ইংল্যান্ডে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৯০

ইংল্যান্ডে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৯০

অনলাইন ডেস্ক ►

যুক্তরাজ্যের ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৯০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত বলে জানা গেছে।

গত শুক্রবার সন্ধ্যায় করবি ও নটিংহাম থেকে লন্ডনগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে দ্রুত ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পুলিশ ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সাময়িকভাবে ওই লাইনের সমস্ত শিডিউল বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad