Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে যেসব প্রতীক

অনলাইন ডেস্ক ►
আইন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামীতে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে ২০টি, সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি এবং সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি ১৭ সেপ্টেম্বর জারি করা হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়।

কোন পদে থাকছে কী প্রতীক 
চেয়ারম্যান পদে ২০টি প্রতীক হলো, কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক হলো, উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি প্রতীক হলো, আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন ও বিধিমালার তালিকা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad