Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৪৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউপি ভোট নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

ইউপি ভোট নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

অনলাইন ডেস্ক ►

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া এ সংলাপের প্রথম দিন ১৫টি দলের সঙ্গে বসবে ইসি।

শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের সঙ্গে ইসি সংলাপে বসবে।

মো. আব্দুল মমিন সরকার বলেন, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের থাকার কথা ছিল। কিন্তু তারা পরে সংলাপে অংশ নেবে বলে ইসিকে জানিয়েছে।

এ ক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বৈঠকে বসার কথা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতিবিনিময় অনুষ্ঠিত হবে। ২৯ থেকে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। 

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৯টি।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad