Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর, দুই দেশের প্রতিনিধিদলই আলোচনার জন্য ইসলামাবাদে সমবেত হতে পারেন।

এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। সেই প্রেক্ষিতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তির অগ্রগতি হলে তিনি ব্যক্তিগতভাবে ইসলামাবাদ সফর করতে পারেন। গত ১১ এপ্রিল প্রথম দফার বৈঠকের পর এই দ্বিতীয় দফার বৈঠকটি ঘিরে বিশ্বরাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো তারিখের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad