Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল করিম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গত রোববার লালপুর উপজেলার মোহরকয়া এলাকার পেয়াদার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রেজাউল করিম লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন কসাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান খোন্দকার সংগীয় ফোর্সসহ মোহরকয়া গ্রামস্থ পেয়াদার মোড় এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেজাউল করিমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪.৫ গ্রাম ওজনের ৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad