Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ঈদে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক টিকটক বউ

ঈদে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক টিকটক বউ

অনলাইন ডেস্ক ►

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘টিকটক বউ’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটকটি এবারের ঈদুল আজহার দিন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যায়, চাকরিরত যুবক মনির সুন্দরী স্ত্রী খোঁজার নেশায় টিকটকে রায়না নামে এক তরুণীর প্রেমে পড়ে। 

এরপর পরিবার নিয়ে মেয়ে দেখতে যাওয়া এবং নানা হাস্যরসাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চলসহ অনেকে। নির্মাতা আব্দুল্লাহ আল মামুন জানান, এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং বর্তমান প্রজন্মের ডিজিটাল আসক্তি ও পারিবারিক বাস্তবতার একটি আয়না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad