Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

উজানের পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান, স্লুইসগেট খোলার দাবি কৃষকদের

উজানের পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান, স্লুইসগেট খোলার দাবি কৃষকদের

পীরগঞ্জ প্রতিনিধি►

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ও কুমেদপুর ইউনিয়নে উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে যাচ্ছে। বারুদহসহ আশেপাশের হাজার হাজার বিঘা জমির ফসল পানির নিচে থাকায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। 

অনেক কৃষক বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ফেলছেন। স্থানীয় কৃষকদের দাবি, পীরগঞ্জের স্লুইসগেটের জলকপাট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। অবিলম্বে গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad