Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উদীচী’র আয়োজনে শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

উদীচী’র আয়োজনে শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
সোমবার ৫ অক্টোবর ছিলো বিশ্ব শিশু দিবস। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ প্রতিবছরের ন্যায় এবারো আয়োজন করেছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ এই শিরোনামে সোমবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ পরিচালিত সত্যেন সেন সংগীত বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪টি সমবেত সংগীত, ৩টি দলীয় নৃত্য, ৩টি দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি হয়েছে ৩টি এবং একক সংগীত পরিবেশিত হয়েছে ৭টি।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মশিউর রহমান ও চুনি ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবনি, মৈত্রী ও সন্ধি। শুরুতে শিশু দিবসের ওপর বক্তব্য রাখেন পরমব্রত। উল্লেখ্য, শিশু দিবসে প্রতিবারই উদীচী আয়োজিত এই অনুষ্ঠানে শিশুরাই উপস্থাপনা করেন, বক্তব্য রাখেন, গান-নৃত্য ও কবিতা সবই শিশুরা পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad