Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৬ মিনিট আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল

উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মোস্তাফিজুর রহমান মিন্টু সাঘাটা উপজেলার গটিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল হক সরকারের জ্যেষ্ঠ পুত্র।

তাঁর মৃত্যুতে সাঘাটার শিক্ষাঙ্গনসহ স্থানীয় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানপ্রধান হিসেবে তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad