Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এআই ‘যোগাযোগ চ্যানেল’ চালু করবে চীন-যুক্তরাষ্ট্র

এআই ‘যোগাযোগ চ্যানেল’ চালু করবে চীন-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ►
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিভিন্ন ঘটনার জন্য একটি ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠায় সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এআই ও বাণিজ্য থেকে শুরু করে স্থবির হয়ে থাকা ইরান যুদ্ধ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা এ বছর আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে চীন ও যুক্তরাষ্ট্রে তৃতীয় ও চতুর্থবারের মতো বৈঠকে বসবেন বলেও নিশ্চিত করেন।

শুক্রবার হোয়াইট হাউস জানায়, এআই-সংক্রান্ত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি ‘দ্বিপক্ষীয় যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠায় তারা সম্মত হয়েছে। হোয়াইট হাউসের এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরার হোয়াইট হাউস প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, বড় কোনো অগ্রগতি ছাড়াই অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিকতাই ছিল সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া বিষয়। হোয়াইট হাউস থেকে প্রতিবেদন করতে গিয়ে ফিশার বলেন, ‘অনেক আনুষ্ঠানিকতা ও জাঁকজমক ছিল। প্রকৃতপক্ষে অগ্রগতির চেয়ে জাঁকজমকই ছিল অনেক বেশি।’

দুই দেশ নভেম্বরে শেষ হতে যাওয়া বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। দুই পক্ষের আলোচনার সুযোগ করে দিতে এর সময়সীমা জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই দেশকে ‘সুস্থ প্রতিযোগিতা’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট শি বলেন, এই প্রতিযোগিতা হওয়া উচিত ‘একে অপরকে ধরার দৌড়’, এমন কোনো লড়াই নয় যেখানে একজন জিতবে আর অন্যজন হারবে।

শি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে’ দুই দেশেরই ‘এআইকে মানবকল্যাণে ব্যবহার ও পরিচালনা করার সক্ষমতা এবং দায়িত্ব’ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad