Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

এবার শানের সঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন পর্ণা

এবার শানের সঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন পর্ণা

অনলাইন ডেস্ক ►

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাওয়ার পর এবার শানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা। নতুন গানটির শিরোনাম ‘কাছে এসো না’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার দোলন মৈনাক। মুম্বাইয়ে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। বাংলাদেশ, ভারত ও লন্ডনের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করার পরিকল্পনা রয়েছে।

নতুন গান প্রসঙ্গে পর্ণা বলেন, ‘গানটির সব কাজ মুম্বাইতেই হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি কোনো সিনেমা ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি শানের খুব পছন্দ হয়েছে। তিনি প্রশংসাও করেছেন। আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’ অন্যদিকে পর্ণার প্রশংসা করে শান বলেন, ‘পর্ণা দারুণ গায়। ওর কণ্ঠ খুবই মিষ্টি। 

তার জন্য অনেক শুভকামনা। সত্যিই দারুণ একটি গান হয়েছে। আমার খুব ভালো লেগেছে। শ্রোতারাও এটি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।’ পর্ণা জানান, ভারতের কুমার শানু, নচিকেতা, উদিত নারায়ণ ও জাবেদ আলীর সঙ্গে তার কণ্ঠে আরও চারটি দ্বৈত গান প্রস্তুত রয়েছে। সেগুলোরও দৃশ্যধারণ শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad