Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এসকেএস ইন্ রিসোর্ট পেল আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড

এসকেএস ইন্ রিসোর্ট পেল আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
উত্তরাঞ্চলের রিসোর্ট সেন্টার হিসেবে গাইবান্ধার এসকেএস ইন্ যেন আরো একবার গৌরবের সাথে মাথা উঁচু করলো। দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পেল এসকেএস ইন। লিভিং ইকো ফ্রেন্ডলি হোটেল রিসোর্ট ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড ২০২৬ পেল গাইবান্ধার এসকেএস ইন। সাতা পুরস্কার বা SATA (South Asian Travel Awards) হলো দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা (Hospitality) খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আঞ্চলিক পুরস্কার। ২০১৬ সাল থেকে প্রতি বছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের (যেমন: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা) হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস এবং ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের চমৎকার সেবার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত স্যাটা ২০২৬ (SATA 2026) অ্যাওয়ার্ডসে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব বড় সাফল্য অর্জন করেছেন। উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই ৪-তারকা মানের রিসোর্টটি তার চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ-বান্ধব আতিথেয়তার জন্য এই গৌরব অর্জন করে।


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) প্রদানের মূল আয়োজক ও কর্তৃপক্ষ হলো মালদ্বীপের একটি শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিপণন কোম্পানি হাইরাইজ (Highrise)। ২০১৬ সালে তাদের হাত ধরেই এই পুরস্কারের যাত্রা শুরু হয়। তবে এটি কোনো একক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে দেওয়া হয় না। এই পুরস্কারের পেছনে রয়েছে একটি সমন্বিত প্রশাসনিক ও আন্তর্জাতিক কাঠামো। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন সংস্থার অনুমোদনকৃত স্যাটা (SATA) পুরস্কারটি দক্ষিণ এশিয়ার ১৫টিরও বেশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন বোর্ড এবং মাল্টি-ন্যাশনাল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত ও সমর্থিত। যেমন-নেপাল ট্যুরিজম বোর্ড (NTB), হোটেল অ্যাসোসিয়েশন অব নেপাল (ঐঅঘ), ভুটানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন (HAN), এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার মূল পর্যটন সংস্থাসমূহ এর সাথে যুক্ত। 


উল্লেখ্য এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক স্তরে শ্রীলঙ্কার বিশ্ববিখ্যাত পরিবেশ-বান্ধব ৫-তারকা রিসোর্ট Heritance Kandalama (যা এশিয়ার প্রথম গ্রিন গ্লোব সার্টিফাইড রিসোর্ট), মালদ্বীপের Coco Palm Dhuni Kolhu, ভারতের Taj Wayanad Resort & Spa, এবং ভুটানের Dhumra Farm Resort-এর মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে লাক্সারি এবং আইকনিক ইকো-রিসোর্টগুলো প্রতিযোগী হিসেবে শামিল ছিল। দক্ষিণ এশিয়ার আতিথেয়তা খাতের এই বিশাল এবং হেভিওয়েট প্রতিযোগী ও মনোনয়নপ্রাপ্ত রিসোর্টগুলোর তালিকায় টিকে থেকে তাদের পেছনে ফেলে বাংলাদেশ অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে গাইবান্ধার  এসকেএস ইন রিসোর্ট এই আন্তর্জাতিক গৌরব অর্জন করেছে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই এসকেএস ইন রিসোর্ট সেন্টারের সফলতায় এসকেএস ইন এর জেনারেল ম্যানেজার (জিএম) স্যামুয়েল হিলারী বলেন, আমরা এই প্রতিষ্ঠানের সেবার মান নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। অতিথিদের মনোমুগ্ধকর ও পরিবেশসম্মত পরিবেশে এবং পাখির কলকাকলি, সবুজে ঘেরা ক্যাম্পাসসহ অতিথিদের ভালো লাগার দিকে সর্বোচ্চ নজর রাখি। এসকেএস এন্টারপ্রাইজের হেড আবু সাঈদ সুমন বলেন, এই অর্জন আমাদের গাইবান্ধার অর্জন। গাইবান্ধাবাসীর সহযোগিতায় আজ এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad