Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

এসকেএস ফাউন্ডেশনের উদ্দ্যোগে জুমারবাড়ীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

এসকেএস ফাউন্ডেশনের উদ্দ্যোগে জুমারবাড়ীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি ►
সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এসকেএস ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় গতকাল জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘নাক, কান ও গলা বিষয়ক ফ্রি স্বাস্থ্যক্যাম্প আয়োজন করা হয়।

স্বাস্থ্যক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মিনহাজ ইবনে সৌমিক, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিএলও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া এবং ডা. মোঃ সাইফ খান, এম.বি.বি.এস (বিইউপি) সিএমইউ (বিআইএফইউএম), মেডিকেল অফিসার, এসকেএস হাসপাতাল, গাইবান্ধা।

সকাল ১০.০০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত এই স্বাস্থ্যক্যাম্পের মাধ্যমে নাক, কান ও গলা রোগে আক্রান্ত বিভিন্ন বয়সী মোট ১৭৪ জন দরিদ্র নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় নিয়মিত বিষয়ভিত্তিক স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে নাক, কান ও গলা রোগ বিষয়ক স্বাস্থ্যক্যাম্পটি আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad