
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর এম.এম. উচ্চ বিদ্যালয়ে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্কুলভিত্তিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ২০৭ জন শিক্ষার্থী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং ১০ জন শিক্ষার্থীকে দৃষ্টি সমস্যার কারণে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
জার্মানভিত্তিক সংস্থা আন্ধেরী হিলফের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন, এসকেএস আই হাসপাতালের ম্যানেজার মো: মোশফিকুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।