Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ১৭৫ জন রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ১৭৫ জন রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সাঘাটা উপজেলার ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০১ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ১৭৫ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।

চক্ষু ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের মধ্যে থেকে ৩০ জন দরিদ্র, অসহায় রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে দেওয়া হয় এবং তাদের বিনামূল্যে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়।

জার্মানভিত্তিক সংস্থা আন্ধেরী হিলফের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা মোছা. শরিফা আক্তার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad