Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৪-২০২৬, সময়ঃ সকাল ০৯:০৩
ফটো কার্ড

ওমান সাগরে ইরানি জাহাজ আটক: ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি তেহরানের

ওমান সাগরে ইরানি জাহাজ আটক: ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

ওমান সাগরে মার্কিন বাহিনীর হাতে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেহরান কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। ইরান জানিয়েছে, খুব শীঘ্রই এই জলদস্যুতার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত দেশটির হজরত খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী ওমান সাগরের জলসীমায় ইরানি জাহাজটিতে হামলা চালায়। মার্কিন মেরিন সেনারা জাহাজে গুলি বর্ষণ করে এবং কৌশলে সেটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। এটিকে সাগর বক্ষে মার্কিন সন্ত্রাস ও জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, এই উসকানিমূলক কর্মকাণ্ডের পরিণাম হবে ভয়াবহ। অচিরেই এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad