Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ওয়াটার রাইটস ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ওয়াটার রাইটস ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ►
FANSA Bangladesh এবং তার সচিবালয় এসকেএস ফাউন্ডেশন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) CSIRS-UIU এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ITN-BUET- এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘Water Rights in Bangladesh’ শীর্ষক জাতীয় সেমিনার। সেমিনারটি গত শনিবার সকাল ১০টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র মাল্টিপারপাস হল-এ অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজ চিন্তাবিদ, ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিপিআরসির প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পলিসি সাপোর্ট শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সেমিনারে ২টি প্রবন্ধ উপস্থাপনা করেন CSIRS-UIU’র পরিচালক প্রফেসর ড. মো: মুজিবুর রহমান এবং ITN-BUET’র পরিচালক প্রফেসর ড. রওশন মমতাজ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ, এমপি, তাঁর বক্তব্যে তিনি দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জলবায়ু-জনিত প্রতিবন্ধকতা মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগগুলোর ওপর আলোচনা করেন। এছাড়াও তিনি, পানি নিরাপত্তা জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িত এবং তথ্যভিত্তিক নীতি-প্রণয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান।
সম্মানিত অতিথি ড. হোসেন জিল্লুর রহমান, তাঁর বক্তব্যে তিনি পানির অধিকারকে শুধু একটি সম্পদগত বিষয় হিসেবে নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের বিষয় হিসেবে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও তিনি বাংলাদেশে কার্যকর পানি নীতি প্রণয়নে গবেষণা এবং তথ্যভিত্তিক অন্তর্দৃষ্টির ক্রমবর্ধমান গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
সেমিনারে বক্তারা বিশ্ব পানি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘পানি ও জেণ্ডারঃ যেখানে পানির প্রবাহ, সেখানেই সমতার বিকাশ’-এর সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য একটি অধিকারভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার উপর বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি ৭ জন প্যানেল আলোচক বাংলাদেশে পানি অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় এবং করনীয় সম্পর্কে তাঁদের সুপারিশসমূহ তুলে ধরেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাসেম মিয়া বলেন, পানি অধিকারের মতো জাতীয় বিষয়াবলীতে গবেষণা, উদ্ভাবন এবং নীতিগত সংলাপ প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি বলেন, এই সেমিনারটি বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য টেকসই সমাধান তৈরিতে কার্যকর দিক-নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী সেমিনারটি উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad