Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ►
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে এখন কে হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় আছেন লেবার পার্টির মেকারফিল্ড সংসদ সদস্য অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে। কারণ স্টারমার ঘোষণা দিয়েছেন, তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন? লেবার পার্টির বেশিরভাগ এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। ভেতরের খবর, তার বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াচ্ছেন না। লেবার পার্টির রাজনীতিবিদ এবং ইলফোর্ড নর্থের বর্তমান সংসদ সদস্য ওয়েস স্ট্রিটিং অবশ্য আগে বলেছিলেন, তিনি নির্বাচনে দাঁড়াবেন। তবে মজার ব্যাপার হলো, তার ঘনিষ্ঠ কয়েকজন এখন স্বীকার করছেন যে তিনি হয়তো শেষ পর্যন্ত নাও দাঁড়াতে পারেন। এর বদলে বার্নহ্যাম তাকে হয়তো কোনো বড় পদের প্রস্তাব দেবেন।

যদিও বর্তমান যে সময়সূচি রয়েছে, তাতে অন্য কারও এই নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সব হিসাব-নিকাশ কিন্তু এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে কিয়ের স্টারমার বলেছেন, তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে অনুরোধ করবেন যাতে আগামী ৯ই জুলাই দলের নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হয়।

তিনি জানান, এটি এক সপ্তাহ পর-১৬ জুলাইয়ের মধ্যে অর্থাৎ সংসদের গ্রীষ্মকালীন অবকাশের আগেই সম্পন্ন করা হবে। যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে পহেলা সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সংসদ পুনরায় চালু হওয়ার আগেই নতুন নেতা তার দায়িত্ব বুঝে নিবেন। আর যতক্ষণ না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad