Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

বগুড়া প্রতিনিধি ►
বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা কর্তৃক আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশ শুক্রবার বিকেল ৩টায় বগুড়া মহানগরের খোকনপার্কে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মামুন রহমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, ৭২-র রাজনৈতিক ব্যবস্থাকে বাতিল করতে হবে। ৪৭, ৭৮ এবং ২৪ এর জুলাই বিপ্লবকে ভিত্তিকে করে নতুন রাজনৈতিক ব্যবস্থা করেই ঘরে ফিরব আমরা। নতুন করে আর কেউ যাতে ফ্যাসিস্ট হতে না পারে। গণভোটের রায় যারা মানে না, তারা মানুষের সাথে গাদ্দারী করে। আমরা তারেক রহমানকে পথ দেখাতে চাই, যাতে তিনি কোন ভুল না করেন।

জুলাই আন্দোলনের পর এদেশের ৩৩টি দল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ৮৩টি অধিবেশন বসেছে। তারপর জুলাই সনদ প্রণিত হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত। একটি সরকার গঠনের অন্যটি গণভোট। একই দিনে এই ভোট অনুষ্ঠিত হয়। একটির মাধ্যমে দেশ গঠনে ক্ষমতায় এসেছে বিএনপি। অন্যটি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাহলে গণভোটের রায় বাস্তবায়ন নয় কেন। যদি একটি অবৈধ হয়, তবে আরেকটি অর্থাৎ ধানের শীষের ভোটও বৈধ হতে পারে না।

জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে তিনি বলেন, জুলাই সনদের উপর ভিত্তি করে এই সরকার গঠন হয়েছে। তাহলে সেই জুলাই সনদকে এখন উপেক্ষা করা হচ্ছে। তারা বলছে একটি আমরা মন থেকে মানিনা। আর যেটা মানেনা সেটা হলো গণভোট। ক্ষমতায় আসার জন্য তারাতাড়ি নির্বাচন করার তাগাদা ছিল। ক্ষমতায় এসে সংবিধান সংস্কারের কোন পদক্ষেপ আমরা দেখছি না।

নতুন বাংলাদেশ ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে আলেম ওলামাদের ইসলামপন্থীদের রাজনৈতিক অবস্থান শক্তশালী করতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে একটি ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে ইসলামপন্থীদের মাঝে দ্বন্দ্ব তৈরির ষড়যন্ত্র।  যাতে ইসলামপন্থীরা যেন একহতে না পারে। তাদের কাজই হচ্ছে পরস্পরের মাঝে কাদা ছোড়াছুড়ি করার মাধ্যমে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই বাংলাদেশে আমাদের রাজনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে গলাটিপে হত্যা করার। তাই আমাদের খেলাফত মজলিসকে সজাগ থাকতে হবে।

খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ছাত্র মজলিস কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আহাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী বগুড়া মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালেক,  এনসিপি বগুড়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ, এছাড়াও খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে জুম্মা নামাজের পর থেকে নাগরিক সমাবেশে যোগ দিতে বগুড়া শহীদ খোকন পার্কে খেলাফত মজলিসের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad