Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইড বইয়ের ওপর বাড়ছে শিক্ষার্থীদের নির্ভরতা

গাইড বইয়ের ওপর বাড়ছে শিক্ষার্থীদের নির্ভরতা

অনলাইন ডেস্ক ►

এইচএসসি ও সমমান পরীক্ষায় গাইড বইয়ের ওপর শিক্ষার্থীদের অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনেক শিক্ষার্থী পাঠ্যবই বা মূল সিলেবাসের চেয়ে গাইড বই বা নোট মুখস্থ করার দিকে বেশি ঝুঁকছে, যা তাদের সৃজনশীলতা ও মৌলিক চিন্তা ব্যাহত করছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু শিক্ষক কমিশনের বিনিময়ে শিক্ষার্থীদের গাইড বই কিনতে উৎসাহিত করেন। 

এরই মধ্যে মাদ্রাসা বোর্ডের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুলে দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘সহায়ক বই’ বা ‘একের ভেতর সব’ নামে বাজারে অবাধে চলছে গাইড বইয়ের ব্যবসা। শিক্ষাবিদদের মতে, নিয়মিত পড়াশোনা এবং পাঠ্যবইয়ের খুঁটিনাটি ধারণা থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব, তাই শিক্ষার্থীদের গাইড-নির্ভরতা কমিয়ে মূল পাঠ্যবইয়ে মনোযোগী হওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad