
নিজস্ব প্রতিবেদক ►
আজকের ১ম খেলায় সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা - ৬ উইকেট রুজ স্মৃতি সংসদ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রুজ স্মৃতি সংসদ- ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১০৪ রান করে। জবাবে সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা- ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ১০৬ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ: সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার - তপু- ৩৬ রান ও ২ উইকেট নিয়ে।
আজকের ২য় খেলায় সানরাইজ স্পোটিং ক্লাব- ১২ রানে টেবিল টেনিস সংস্থা কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ স্পোটিং ক্লাব- ২০ ওভারে- ৯ উইকেট হারিয়ে মোট- ১৫০ রান করে। জবাবে টেবিল টেনিস সংস্থা- ২০ ওভারে ০৩ উইকেট হারিয়ে মোট- ১৩৮ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ: সানরাইজ স্পোটিং ক্লাবে- জীবন- ৫৩ রানে। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: প্রবাল ও আসাদ
আগামীকাল ১ম খেলা আজাদ স্পোটিং ক্লাব বনাম ইয়ং প্যাগাসাস ক্লাব ও ২য় খেলা গাইবান্ধা টাউন ক্লাব বনাম সি,্ওয়াই,এস,এ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।