Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় দুদকের গণশুনানি সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুদকের গণশুনানি সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধায় দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গণশুনানিকে সফল করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের হলরুমে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে ভুক্তভোগীরা সরাসরি দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারবেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক (চলতি দায়িত্বে)মো. মুশফিকুর রহমান। বক্তব্য দেন দুদকের রংপুর উপপরিচালক মো. শাহিন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। 

বক্তারা বলেন, সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ প্রায়ই হয়রানি ও অনিয়মের শিকার হন। এসব সমস্যার সমাধানে গণশুনানি একটি কার্যকর উদ্যোগ। এদিন গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন এই কর্মসূচির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ভুক্তভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করেন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad