
গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি করা হয়—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব্যে স্বদেশ’—এই প্রতিপাদ্যে বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও ডিসি
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ শামসুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন প্রমুখ।
শেষে জেলার একজন প্রবাসীর কন্যাকে শিক্ষাবৃত্তি, ৪ জন প্রতিবন্ধী এবং ৫ জন বিদেশগামী প্রবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়। সেই সাথে নারী ও পুরুষসহ ৫ জন সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্টলে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হয়।