Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক ►
‘‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’’ প্রতিপাদ্য নিয়ে গতকাল সকাল ১০ টায় পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক-এর) সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি জেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো: মনিরুজ্জামান। সভায় গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, তথ্য পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের যেমন নিজেদের অধিকার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, তেমনি সেই অধিকার যথাযথভাবে প্রয়োগ করার সক্ষমতাও অর্জন করতে হবে। ডিজিটাল যুগে অপতথ্য ও গুজবের বিস্তার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই অপতথ্য ও গুজব চিহ্নিত করে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।

আলোচনা সভার শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ দিবসের উপর প্রেজেন্টেশন উপস্থান করা হয়। এরপর টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক জাতীয় তথ্য বাতায়নের আওতায় গাইবান্ধা জেলার ৮৬টি অফিস/দপ্তরের ওয়েব পোর্টাল পরিবীক্ষনের ফলাফল এবং সুপারিশ সমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিভিক অ্যানগেজমেন্ট মোঃ মাসুদ রানা।

দিবসটির তাৎপর্য এবং সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল পরিবীক্ষণের ফলাফল উপস্থাপনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার সুমাইয়া জান্নাত। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি.এম. হাসিবুল বেনজীর, সনাক গাইবান্ধার সভাপতি আফরোজা বেগম লুপু, সাবেক সনাক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর, প্রেসক্লাব (মূলধারা)-এর সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান।

আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সনাক-গাইবান্ধা, টিআইবি ও গাইবান্ধা সরকারি কলেজ আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক স্যাটেলাইট ক্যাম্পেইনের কুইজে বিজয়ী ৫ জনের হাতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad