Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৬
ফটো কার্ড

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র যৌথ আয়োজনে গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, গাইবান্ধা প্রেসকাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, বিআরটিএ’র পরিদর্শক আমিনুল ইসলাম, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা সাধারণ সম্পাদক এসএম বিপ্লব, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বক্তারা বলেন, মটর যান চালক, মটর মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণ  করতে হবে। তবেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব। 
 

নিউজটি শেয়ার করুন

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২৫, সময়ঃ বিকাল ০৫:১১
ফটো কার্ড

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটিএ এ কর্মসূচির আয়োজন করে। 

দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও ডিসি অফিস চত্বরে পৌঁছে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল মামুন, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) রবিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাফিক পুলিশের ইনচার্জ আলতাফ হোসেন ও নিরাপদ সড়ক চাই নেতা মাহামুদ হোসেন লিটনসহ অনেকে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। নিরাপদ সড়ক গড়তে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দিবসটি উপলক্ষ্যে অংশগ্রহণকারীরা সবাইকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad