Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় পরিবেশ আন্দোলনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ

গাইবান্ধায় পরিবেশ আন্দোলনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ

রিকতু প্রসাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় পরিবেশ আন্দোলনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে। আজ শনিবার শহরের ব্রিজ রোডে পরিবর্তন পাঠাগার চত্বরে আম, জাম, লিচু, পেয়ারা, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশপ্রেমীরা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, ইব্রাহিম খলিল নান্নু, মুক্তিযোদ্ধা মারুফ আক্তার, সাহানা বিনতে আজিজ মিতা, রিকতু প্রসাদ, নাবিল আহমেদসহ অন্যান্যরা।

বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে। বক্তারা আরও বলেন, ফলজ ও বনজ বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad