Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় পিপি-জিপিসহ ৫০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

গাইবান্ধায় পিপি-জিপিসহ ৫০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলার বিভিন্ন আদালতে পিপি ও জিপিসহ ৫০ আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই আদেশে আগের নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। তাদের নিজ নিজ পদে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ কোটের সদ্য নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের এক সই করা আদেশে এই নিয়োগ জারি করা হয়। 

এর মধ্য গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিপি (সরকারি কৌসুঁলি) হিসেবে মো. রফিকুল ইসলাম বুলু নিয়োগ পেয়েছেন। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারি জিপি হিসেবে ১৫ জন নিয়োগ পেয়েছেন। এদিকে পিপি (পাবলিক প্রসিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে মো. মিজানুর রহমান মিজান এবং তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬ জন। এছাড়া জেলা ও দায়রা জর্জ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিউটর (পিপি) হিসেবে ১৫ জন এবং সহকারি পাবলিক প্রসিউটর (পিপি) হিসেবে ৮ জন নিয়োগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad