Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:১৩
ফটো কার্ড

গাইবান্ধায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
‘মানবতায় ঐক্যবদ্ধ’ এই প্র্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় যথাযথ মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, সেক্রেটারি মাহমুদুন্নবী টিটুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান শহীদ, সাহেদ হোসেন, মো. শাকিল হাসান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের জেলা কর্মকর্তা সাইদুর হাসান শাওন, যুব প্রধান আব্দুল মুহিত সরকার মিথান, আজীবন সদস্য আফতাব হোসেন, রতন কুমার সেহানবীশসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী এক অনন্য ভূমিকা পালন করে আসছে। যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবকদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad