Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৫ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল-সমাবেশ

গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►

মহান শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ১নং রেল গেইটস্থ জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা সংসদ। 

জেলা সংসদের সহ-সভাপতি রুবেল শেখ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক আবির খান, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার বর্মন, জেলা সংসদের সদস্য ইশরাত জাহান, দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ শাখার সভাপতি মৌমিতা ফেরদৌসী দিশা প্রমুখ। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। 

উল্লেখ্য ১৯৬২ সালের এই দিনে তৎকালীন শরীফ শিক্ষা কমিশনের বৈষম্যমূলক শিক্ষানীতির প্রতিবাদ করতে গেলে মোস্তাফা বাবুল ওয়াজিউল্যাহসহ বেশ কয়েকজন ছাত্র নিহত হন। তাদের এই ত্যাগকে স্মরণ করে এ দিনটিকে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে। সমাবেশে বক্তারা বলেন, ৬২’র শিক্ষা আন্দোলনে জীবন উৎসর্গ করা ছাত্রদের স্বপ্ন স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও বাস্তবায়িত হয় নাই। যা অত্যন্ত দুঃখজনক। বৈষম্যহীন বিজ্ঞান ভিত্তিক একমূখী গণমূখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে যাবে বলেও নেতৃবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad