
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে মনোয়ার হোসেন মণ্ডল জীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি এবং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাদুল্লাপুর পশ্চিমপাড়ার ‘তালের তল’ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।