Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় রামিসা হত্যার প্রতিবাদে প্রগতি লেখক সংঘের মানববন্ধন

গাইবান্ধায় রামিসা হত্যার প্রতিবাদে প্রগতি লেখক সংঘের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

“আজ চুপ থাকলে কাল তোমার মেয়েটাও রামিসা হবে” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় রামিসা হত্যার প্রতিবাদে শনিবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে  মানববন্ধন ও কবিতার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

এসময় বক্তারা রামিসা হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবু, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ , বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিত রজত কান্তি বর্মন, 

গাইবান্ধা জেলা পরিবেশ ক্লাবের সভাপতি ও প্রগতি লেখক সংঘ জেলা শাখার কার্যকরী সদস্য গোলাম রাব্বানী মুসা, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সংগীত শিল্পী মানিক লাল সরকার,কবি পিটু রশিদ, বাচিক শিল্পী গৌতমাশিস গুহ সরকার, বাচিক শিল্পী শিরিন আক্তার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দাস অভি, কবি সোহেল রানা ,ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ। 

বক্তারা কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে নারী ও শিশু প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে রামিশা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad