Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৮ মিনিট আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় রেশনিং দাবিতে ক্ষেতমজুর সমিতির সমাবেশ মিছিল

গাইবান্ধায় রেশনিং দাবিতে ক্ষেতমজুর সমিতির সমাবেশ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির এক বর্ধিতসভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১নং রেল গেইট সিপিবি জেলা কার্যালয়ে জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বর্ধিতসভা ও সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পরেশ কর। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, রেবতী বর্মন, আব্দুল্লাহ সরকার, আজম আলী, প্রমুখ। বক্তারা ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও বিনা জমায় পেনশন চালুসহ ৭দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad