Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:২৬
ফটো কার্ড

গাইবান্ধায় শহীদ পরিবারের মাঝে নগত অর্থ সহায়তা প্রদান

গাইবান্ধায় শহীদ পরিবারের মাঝে নগত অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় স্বৈরাচার হাসিনা হঠানো আন্দোলনে শহিদ ও জুলাই বিপ্লবে আহত যোদ্ধার মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে নগদ অর্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিতরণ করেন জেলা যুবদল। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আবু ইউসুফ কোকিল, ২০১৩ সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহিদ হন। ২৪শে এর আন্দোলনে আহত যুবদলের কর্মী আমিনুল হক এ নগদ অর্থ পেয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব এ্যাড খন্দকার আল আমিন, পলাশবাড়ী সদস্য সচিব রাজু আহমেদ, ছাত্র নেতা ইমাম হাসান আলাল, ইমাম হোসেন দুলাল। এ সময় যুব নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এ দেশের সব শ্রেণি পেশার মানুষ চেষ্টা করেছে দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য। প্রথমে রাজনৈতিক দলগুলো চেষ্টা এ যুগের সাহসী সন্তান ছাত্রদের সাথে জনতার অংশগ্রহনণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বিতাড়িত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad