Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৩৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় শুরু হচ্ছে ভাওয়াইয়া উৎসব

গাইবান্ধায় শুরু হচ্ছে ভাওয়াইয়া উৎসব

নিজস্ব প্রতিবেদক ►
বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে গাইবান্ধা জেলাতেও ভাওয়াইয়া গানের কদর ও চাহিদা বেশ ভালোই আছে। এই জেলার তরুণ ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার প্রত্যেকটি রাউন্ড হয়ে উঠবে এক একটি উৎসবে। জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ভাওয়াইয়া উৎসব (গাইবান্ধার গায়েন সিজন-২) শুরু হতে যাচ্ছে।

প্রতিযোগীদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। কেবলমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণের মধ্যে যে শিল্পীদের বয়স ১৪ থেকে ৩৫ বছরের মধ্যে শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সকল প্রতিযোগী ভাওয়াইয়া অথবা লোকসংগীত যেকোনো ধারার সংগীত পরিবেশন করতে পারবেন।

এ পর্বে বিচারকের দায়িত্ব পালন করবেন গাইবান্ধা জেলার সাতটি উপজেলার ভাওয়াইয়া লোকসংগীত শিল্পীগণ। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের নির্বাচিত শিল্পীদেরকে শুধুমাত্র ভাওয়াইয়া গান পরিবেশন করতে হবে। এ রাউন্ডে বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পীগণের সমন্বয়ে বিশেষজ্ঞ বিচারক প্যানেল থাকবে। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে নির্বাচিত প্রতিযোগীগণকে শুধুমাত্র শাহ আব্দুল করিম এর গান পরিবেশন করতে হবে। বিশিষ্ট লোকসংগীত শিল্পীদের সমন্বয়ে এ রাউন্ডে অভিজ্ঞ বিচারক প্যানেল থাকবে বলে জানা গেছে।

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীগণকে ভাওয়াইয়া ও লোকসংগীত পরিবেশন করতে হবে। এই রাউন্ডে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ শিল্পীগণকে নিয়ে বিচারক প্যানেল তৈরী করা হবে। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে অফিস চালাকালীন সময়ে যোগাযোগ করে অথবা অনলাইনেও নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad