Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১০-২০২২, সময়ঃ সকাল ০৯:২৬
  • ১১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জ দুর্গাপুজা মন্ডব পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

গোবিন্দগঞ্জ দুর্গাপুজা মন্ডব পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

গোবিন্দগঞ্জ প্রতিনিধি  ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।  

রবিবার বিকেলে পৌর সভার পুরাতন বন্দর দুর্গা ও নাট মন্দির পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বিদের উদ্দেশ্যে তারা বলেন, শারদীয় দুর্গা পূজা সুন্দর ও শান্তিপূর্ণ করতে আমরা আপনাদের  সাথে আছি। যে কোন সমস্যা ও অপ্রচার হলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সহায়তা নিবেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ বিন শফিক, থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad