Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জ সরকারি কলেজে ২দিনব্যাপী ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজে ২দিনব্যাপী ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলেন উদ্যোগে  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে ।
গতকাল রোববার  গোবিন্দগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। একই সঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, ড্রেন-নালা পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আতবকুর রহমান মন্ডল রতন,কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক সরকার,তানভির সওদাগর,ছাত্রদল নেতা নিবরাশসহ ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো মশার প্রজননস্থল বিনষ্ট করা, 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad