Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২২
  • ৬০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন

গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি►

গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে ৩১তম সন্ত্রাস বিরোধী দিবসে লাল পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি কমরেড রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ্ই কর্মসূচী পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ উপলক্ষে লাল পতাকা মিছিল পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শেষে গো-হাটি চত্বরে এক সমাবেশ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা ওয়ার্কার্স পাটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লূৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সহ সভাপতি মমতাজ আলী প্রধান, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম ও জেলা যুবমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad