Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে চিংড়ি মাছে জেল দিয়ে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোবিন্দগঞ্জে চিংড়ি মাছে জেল দিয়ে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছে জেল দিয়ে বিক্রির অভিযোগ প্রমাণিক হওয়ায় ভ্রাম্যমান আদালতে ২ মাছ বিক্রেতার ৬০ হাজার টাকার জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশীদ ইরাম খান এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা মহিমগঞ্জ ইউনিয়নের পুনতাইর পাছপাড়া গ্রামের আকবর ব্যপারির ছেলে খয়বর ইসলাম, রাখাল বুরুজ ইউনিয়নের চাদপাড়া সিঙ্গা গ্রামের নীলা শেখের পুত্র শফিকুল ইসলাম। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে শহরের মৎস্য বাজারে অভিযানের সময় ওই ব্যক্তিদের কাছে চিংড়ি মাছে জেল মিশ্রণ দেখতে পায়।

পরে তাদেরকে আটক করে উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসে। পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশীদ ইরাম খান ভ্রাম্যমানা আদালত পরিচালনা করে প্রত্যেকের ৩০ হাজার টাকা হিসেবে ২জনের ৬০ জরিমানা করেন । জরিমানার অর্থ প্রদানে ব্যার্থ হলে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তবে দন্ডপ্রাপ্তরা জরিমানার অর্থ প্রদান করায় অভিযোগ থেকে তাদেরকে খালাস দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad