Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে ৭ জন আহত

গোবিন্দগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে ৭ জন আহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাক ও বাসের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।  রবিবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর ক্লোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান মহাসড়কের বকচর এলাকায় পূর্ব থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

রংপুরমুখি শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহি এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পিছনে থাকা অপর একটি ট্রাক ওই যাত্রীবাহি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে ও বাসে থাকা যাত্রী ও চালকরা আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং যানবাহন গুলি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ধসঢ়;ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার ধরণ বেশ ভয়াবহ হলেও কোন প্রাণহানি হয়নি । 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad