Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ডাকাতির সাথে জড়িত সন্দেহে ৩জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে ডাকাতির সাথে জড়িত সন্দেহে ৩জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর সংলগ্ন দরবস্ত গ্রামের ডাকাতির সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বারপুরের মোজাম্মেল হকেরে পুত্র রুহুল করিম (৪২), গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের খামার দরবস্ত গ্রামের সাইন সরকারের পুত্র মমিন সরকার ইদু ও একই গ্রামের মোস্তফা শেখের পুত্র উজ্জল শেখ (৩১)। এরআগে গত সোমবার দিবাগত রাতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এই আগে রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দরবস্থ ইউনিয়নের দরবস্ত গ্রামে মৃত মোস্তাফিজার রহমান নজমু’র বাড়ীর লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা সহ স্বর্ণলংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা। এঘটনায় মোস্তাফিজার রহমান নজমু’র পুত্র শোয়েব রহমান থানায় একটি মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন উপজেলার দরবস্ত গ্রামের দস্যুতার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। গোপাল মোহন্ত

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad