Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-২-২০২৬, সময়ঃ বিকাল ০৩:২২
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

গোবিন্দগঞ্জ প্রতিনিধি  
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ছয় নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত গত রোববার। 

গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশকে আহত করাসহ মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহার নামীয় ৬ আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত রোববার গাইবান্ধা জেলা কারাগার থেকে আসামীদেরকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করার পর আইনজীবী তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad