Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৫-২০২৪, সময়ঃ রাত ০৮:০৬
  • ৫৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে সামিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সামিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়ার মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সামিয়া খেলার সময় সকলের অজান্তে বাড়ির উঠানে রাখা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad