Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে বালু উত্তোল বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু দস্যুদের হামলা

গোবিন্দগঞ্জে বালু উত্তোল বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু দস্যুদের হামলা

গোবিন্দগঞ্জ  প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। হামলায় ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা শ্রমিক রাজু সেখ গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল থেকে পৌর এলাকার বোয়ালিয়া এবং  উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ বেশ কয়েকটি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এরপর ওই টিম সেখান থেকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের অপর একটি বালুর পয়েন্টে গিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত আরও ২টি ড্রেজার মেশিন ধ্বংস করার উদ্দোগ নেয়। এসময় বালু উত্তোলনকারী কতিপয় লোকজন স্থানীয় মসজিদে মাইকিং করে ওই এলাকার জনসাধারণকে একত্রিত করে  ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল ও গাছের ডাল নিক্ষেপ করে হামলা করলে ভ্রাম্যমাণ আদালতের টিমের সহায়তার কাজে থাকা শ্রমিক  রাজু গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান থানা থেকে একদল পুলিশ নিয়ে রাত সাড়ে ৮টার দিকে   ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমান আদালতের কাজে নিয়োজিত সকলকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। আহত শ্রমিক রাজুকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি বালুর পয়েন্টে অভিযান চালিয়ে ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং পরবর্তীতে বিশ্বনাথপুর গ্রামের বালুর পয়েন্টে অভিযান চালাতে গেলে আমিসহ ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা লোকজনের ওপর বালু দস্যুরা হামলা করে- এতে শ্রমিক রাজু সেখ গুরুতর আহত হয়। এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায়  মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad