Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে মেয়র প্রার্থী ফারুকের গণসংযোগ

গোবিন্দগঞ্জে মেয়র প্রার্থী ফারুকের গণসংযোগ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

আসন্ন স্থানীয় সংসার নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ শহরের বিভিন্ন এলাকায় দোয়া ও ভোট চেয়ে গণসংযোগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যপাড়া, ঝিলপাড়া, মাছ বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশিষ কুমার চাকী কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারুক আহমেদ বলেন, পৌর সভার মানুষ দীর্ঘ দিন ধরে অবহেলিত। এই অবহেলা থেকে মুক্তি পেতে নিজের ভাগ্যের উন্নয়নে তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, ভোটের মাঠে নেমেই জনগণের বেশ সাড়া পেয়েছি। তারা আমাকে ভোট দেয়ার আশ^াস দিয়েছেন। সেক্ষেত্রে আমি জয়ের ব্যপারে অনেকটা আশাবাদি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad