Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সার্বজনীন স্যানিটেশন পরিষেবা সেবা স্যানিটেশন কর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও অবলম্বনের বাস্তবায়নে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। 

এতে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জেভিয়ার ক্রু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদীসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম, গণমাধ্যম কর্মী গোপাল মোহন্ত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ইবনে মাসুদ রানা, হরিজন ঐক্য পরিষদের নেতা রাজেশ বাসফোর, আদিবাসী নেতা সুশীল টপ্য, মিলন রবিদাস প্রমুখ। সংলাপে স্যানিটেশন কর্মী, 

হরিজন ও আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সমস্যা সমাধানে করনীয় বিষয়ক নানা ধরনের আলোচনা হয়। এছাড়াও আদিবাসী বসবাসকারী বরেন্দ্র এলাকায় পানি সংকট বিষয়টিও সংলাপে স্থান পায়। সংলাপে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরিচ্ছন্নতা কর্মী, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, হরিজন প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী এই সংলাপে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad