Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে হানিট্র্যাপের ভয়ংকর কৌশল

গোবিন্দগঞ্জে হানিট্র্যাপের ভয়ংকর কৌশল

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জিম্মি দশা থেকে এক যুবককে উদ্ধার করা হয়। উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)। 

আজ (২৬ জুন) শুক্রবার সকালে এ ঘটনায় ভুক্তভোগী সিংজানি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শামীম মিয়া (৪৫) বাদী হয়ে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ মামলা দায়ের করেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রমীম আক্তার রিপা মুঠোফোনের মাধ্যমে সুকৌশলে শামীমকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকার ভাড়া বাসায় ডেকে আনেন এবং ঘরের ভেতরে ডেকে নিয়ে মোবাইলে কিছু ভিডিও ধারণের চেষ্টা করে। 

এতে আপত্তি জানালে তখন মোস্তফা ও শহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে তার কাছে টাকা দাবি করে। তারা ভয় দেখায়, টাকা না দিলে মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ভাইরাল করবে। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ বিকেলে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেফতার তিনজন উপজেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানিট্রাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad