Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

গোবিন্দগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মালেকাবাদ গ্রামের বিরাজ মিয়া (৬৫) ও ২নং কাটাবাড়ি গ্রামের প্রবাসী মিন্টু মিয়ার পুত্র আকাশ মিঞা (৪) নিহত হয়েছে। 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ গ্রামের বিরাজ মিয়া নামাজ পড়ার জন্য গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক দিয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপর দুর্ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ২নং কাটাবাড়িতে। আজ শুক্রবার জুমার নামাজের সময় বাড়ির সামনে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক শিশু আকাশ মিঞাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad