Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জের শালমারায় আইনমন্ত্রীর আকস্মিক সফর, বন্ধুর বাড়িতে প্রাণবন্ত সময়

গোবিন্দগঞ্জের শালমারায় আইনমন্ত্রীর আকস্মিক সফর, বন্ধুর বাড়িতে প্রাণবন্ত সময়

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান বগুড়া সফরের সময় পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এর শালমারা ইউনিয়নে ছুটে আসেন তার এক বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুর সাথে দেখা করতে।

রোববার বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে বন্ধু আহসান হাবীব ছানা মিয়ার বাড়িতে উপস্থিত হন। হঠাৎ এই আগমনে বন্ধু ও স্বজনদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

মন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামবাসী তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। এ সময় তিনি কোনো প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং বন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয়দের মতে, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে সাধারণ মানুষের বাড়িতে এসে সময় কাটানো খুবই বিরল ঘটনা। তারা মনে করেন, এটি সাধারণ মানুষের প্রতি মন্ত্রীর আন্তরিকতা ও ভালোবাসারই প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad