Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

গোল্ডেন বুটের দৌড়ে আবারও মেসির পাশে এমবাপে

গোল্ডেন বুটের দৌড়ে আবারও মেসির পাশে এমবাপে

অনলাইন ডেস্ক ►
বিশ্বকাপে যাত্রা অব্যহত রেখেছে ফ্রান্স। আর এই কাজে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই কিলিয়ান এমবাপে আবারও পেয়েছে গোলের দেখা। আসরে অষ্টম গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফরাসি তারকা।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বোস্টনে বৃহস্পতিবার ২-০ গোলে জেতে ফ্রান্স। টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে ম্যাচের ৬০তম মিনিটে এমবাপে পেনাল্টি এরিয়ার ভেতর থেকে ইয়াসিন বুনুর পাশ কাটিয়ে বল জালে পাঠান। দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

মেসি এখনও বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তালিকায় শীর্ষে আছেন ২১ গোল নিয়ে, এমবাপে ২০ গোল নিয়ে ঠিক তার পিছনে। শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির সামনে সুযোগ থাকবে ব্যবধান বাড়ানোর।

সাত গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হালান্ড। মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ জয়ে গোল করে আসরে ব্যক্তিগত গোল সংখ্যা ছয়ে নিয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

ফিফা গোল্ডেন বুট কী এবং কিভাবে নির্ধারিত হয়?

টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোল করা খেলোয়াড়কে গোল্ডেন বুট দেওয়া হয়। যদি দুই খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন, তবে সর্বাধিক অ্যাসিস্ট করা খেলোয়াড় জয়ী হন। গোল ও অ্যাসিস্ট সমান হলে, কম সময়ে গোল করা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়।

বর্তমান শীর্ষ গোলদাতারা (বিশ্বকাপ ২০২৬)

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – ৮ গোল, ৩ অ্যাসিস্ট

লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৮ গোল, ১ অ্যাসিস্ট

আর্লিং হালান্ড (নরওয়ে) – ৭ গোল, ০ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড) – ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স) – ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওয়ারজাবাল (স্পেন) – ৪ গোল, ১ অ্যাসিস্ট

পূর্বে গোল্ডেন বুট জয়ীরা

এমবাপে (২০২২, কাতার)

হ্যারি কেইন (২০১৮, রাশিয়া)

হামেস রদ্রিগেজ (২০১৪, ব্রাজিল)

এখন পর্যন্ত কোনো খেলোয়াড় একাধিকবার গোল্ডেন বুট জিততে পারেননি। এমবাপে ও কেইন আছেন বিরল এই রেকর্ড গড়ার দৌড়ে।

এক বিশ্বকাপে সর্বাধিক গোল

জাস্ট ফন্টেইন (ফ্রান্স) – ১৩ গোল (১৯৫৮, সুইডেন)

শানদর কচিস (হাঙ্গেরি) – ১১ গোল (১৯৫৪, সুইজারল্যান্ড)

গার্ড মুলার (পশ্চিম জার্মানি) – ১০ গোল (১৯৭০, মেক্সিকো)

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতা  

লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ২১

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – ২০

মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) – ১৬

রোনালদো (ব্রাজিল) – ১৫

হ্যারি কেইন (ইংল্যান্ড) ও গার্ড মুলার (পশ্চিম জার্মানি) – ১৪

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad