Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

জনগণের অধিকার আদায় না করে ঘরে ফিরব না: জামায়াত আমির

জনগণের অধিকার আদায় না করে ঘরে ফিরব না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক ►

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার আদায় না করে তারা ঘরে ফিরবেন না। ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির সঙ্গে জামায়াত আমির আরও একটি দফা যুক্ত করার ঘোষণা দিয়েছেন। 

তিনি স্পষ্টভাবে বলেন, "দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না।" লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। সমাবেশে ডা. শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎ ও পানির চরম সংকট থাকলেও সাধারণ মানুষকে ভুতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে। অথচ এসব নিয়ে কথা বললে গ্রেপ্তার করা হচ্ছে।” এ সময় তিনি সিফাত নামে এক তরুণকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, অতীতেও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল, বর্তমান পরিস্থিতিও যেন সেদিকে না যায়। সকাল ৭টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। 

এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশের সমন্বয় করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশ শেষে নেতাকর্মীদের বিশাল বহর চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে: ডা. শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত জাতীয় সংসদ ও রাজপথে তাদের আন্দোলন সমানতালে চলতে থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad